শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও আদব-আখলাক গঠনে নিবেদিত একজন শিক্ষক ফয়জুল্লাহ মাহমুদ। তিনি বিশ্বাস করেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য শুধু একাডেমিক পড়াশোনাই যথেষ্ট নয়, দরকার আদব-আখলাক ও নৈতিকতার শিক্ষা।
তিনি মনে করেন, আদব-আখলাক ও নৈতিকতা শুধু বাচ্চাদের শেখালেই হবে না, বাবা-মাকেও শিখতে হবে। না হলে পরিবর্তন স্থায়ী হয় না। তাই তিনি অভিভাবকদেরও শেখান কীভাবে সন্তানকে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়। এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করেছেন ‘আদর্শ একাডেমি’ যেখানে পুরো পরিবার শেখে একসাথে।
ওস্তাদের স্বপ্ন এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞানী ও দক্ষ হওয়ার পাশাপাশি ‘আদর্শ মানুষ’ হবে। আদব আখলাক কোর্সের সবগুলো ক্লাস সরাসরি ওস্তাদ ফয়জুল্লাহ মাহমুদ ও আদর্শ একাডেমির শিক্ষকদের মাধ্যমে পরিচালিত।
“আগামী ৫ বছর পর সন্তান কি আপনার গর্ব হবে, নাকি দুশ্চিন্তা? সিদ্ধান্ত আপনার।”